একাপুলকো, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোলোনা হার্কগকে হারিয়ে দ্বিতীয়বারের মতো মেক্সিকো ওপেন শিরোপা জিতলেন ভেনাস উইলিয়ামস। শনিবার ফাইনালে ভেনাস ২-৬, ৬-২, ৬-৩ গেমে স্লোভেনিয়ার হার্কগকে পরাজিত করেন। পুরুষ বিভাগে স্বদেশী জুয়ান কার্লোস ফেরেরোকে হারিয়ে শিরোপা জিতেছেন ডেভিড ফেরার।
শুরুটা ভাল হয়নি ভেনাসের। প্রথম সেটে ২-৬ এ তিনি হেরে যান র্যাঙ্কিংয়ের ৬০ নম্বরে থাকা হার্কগ এর কাছে। কিন্তু পরের সেটেই লড়াইয়ে ফেরেন ৪৩টি ডব্লিউটিএ চ্যাম্পিয়নশীপ জয়ী ভেনাস। যেটি এখনো কোর্টে থাকা খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।
ভেনাস উইলিয়ামস বলেন, " এ শিরোপাকে হ্যাট্রিককে পরিণত করতে চাই। মনে হচ্ছে, সেটা আমি পারব। যদিও টুর্নামেন্টে জয় পাওয়া এতো সহজ নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/২২৩০ ঘ.
bdnews24