২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র টেনিসে রাইসুলের জয়

২৪তম আইটিএফ জুনিয়র টেনিস প্রতিযোগিতার বালক বিভাগে বাংলাদেশের রাইসুল ইসলাম ভারতের অর্পিত শর্মাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2010, 03:43 PM

Updated : 24 Aug 2022, 07:09 PM

ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৪তম আইটিএফ জুনিয়র টেনিস প্রতিযোগিতার বালক বিভাগে বাংলাদেশের রাইসুল ইসলাম ভারতের অর্পিত শর্মাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। জাতীয় টেনিস কমপ্লেক্সে সোমবার প্রথম রাউন্ডের খেলায় রাইসুল ৬-৩, ৪-১ সেটে জুনিয়র ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ের খেলোয়াড় অর্পিতকে হারান। বালক বিভাগের অপর খেলায় বাংলাদেশের হাসিবুল হক ৬-১, ৬-০ সেটে হারান কোরিয়ার জু হো ম্যাংকে। আর বিপ্লব রাম ৬-২, ৬-০ সেটে হেরেছেন ভারতের অর্জনের কাছে। এছাড়া বালিকা বিভাগে ভারতের অঙ্কিতা ভাটিয়া ৬-০, ৬-০ সেটে হারিয়েছেন বাংলাদেশের মামিতু জান্নাত মৌকে। অপর খেলায় সারদা শারমিন আলম ৬-০, ৬-১ সেটে হেরেছেন চীনের জিংঝং ইনের কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/১৯২০ ঘ.