লন্ডন, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে উড়িয়ে দিয়ে আবারো কার্লিং কাপের শিরোপা জিতলো বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড।
ওয়েম্বলে স্টেডিয়ামে রোববার খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে জেমস মিলারের গোলে এগিয়ে যায় ভিলা। তবে ম্যান ইউয়ের মাইকেল ওয়েন খেলায় সমতা ফেরান ১২ মিনিটে।
প্রথমার্ধ ১-১ এ শেষ হয়। তবে বিরতির কয়েক মিনিট আগে ম্যান ইউয়ের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসান বদলি খেলোয়াড় হিসেবে মাঠে পাঠান ওয়েন রুনিকে। রুনিও তার কথা রাখলেন। ৭৪ মিনিটে অ্যান্টনিও ভ্যালেন্সিয়ার দেয়া পাস থেকে গোল করে ২-১ এ এগিয়ে দেন ম্যান ইউকে।
পরে অনেক চেস্টা করেও আর খেলায় ফিরতে পারেনি ভিলা। ফলে হার মেনেই মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা। গত বছরের শিরোপাও জিতে ছিলো রেড ডেভিলসরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/১৬৩০ ঘ.
bdnews24