ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ২৪তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার ২০১০ এর বাছাই পর্বের প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের মো. মোফাজ্জল হোসেন কোরিয়ার জিনাম পার্ককে ৬-৩, ৬-১ গেমে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন।
বাংলাদেশের আরেক প্রতিযোগী সজিব পাসি হেরেছেন চীনা তাইপের সিং-ইয়াও হুয়াং এর কাছে। মেয়েদের বিভাগে বাংলাদেশের ঈশিতা আফরোজ ভারতের সানসিথা নন্দকুমারের কাছে হেরে দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হন।
পরবর্তী রাউন্ডে মোফাজ্জল হোসেন চীনা তাইপের লি লুয়েন লী এর মুখোমুখি হবেন।
রোববার সকাল নয়টায় প্রতিযোগিতার কোয়ালিফাইং রাউন্ডের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।
বাছাই রাউন্ড থেকে মোট ৬ জন মূলপর্বে উন্নীত হবে। প্রতিযোগিতা শুরু হবে রোববার বিকেল চারটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২৩০৫ ঘ.
bdnews24