২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ ফুটবলের সেমিফাইনালে ঢাকার চার দল

কক্সবাজারে বিচ ফুটবল টুর্নামেন্টের টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ। এছাড়া সেমিফাইনালে যাওয়া অপর দুই দল হচ্ছে আবাহনী ও মোহামেডান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 04:30 PM

Updated : 24 Aug 2022, 07:05 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে বিচ ফুটবল টুর্নামেন্টের টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ। এছাড়া সেমিফাইনালে যাওয়া অপর দুই দল হচ্ছে আবাহনী ও মোহামেডান। উদ্বোধনী দিনে রহমতগঞ্জ ৫-২ গোলে ভিক্টোরিয়াকে ও ৩-২ গোলে আবাহনীকে হারিয়ে গ্র"প চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে। ব্রার্দাস ৫-২ গোলে কক্সবাজার বিচ ফুটবল দলকে এবং ৩-১ গোলে মোহামেডানকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। মোহামেডান প্রথম ম্যাচে ৪-৩ গোলে কক্সবাজার বিচ ফুটবল দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। আবাহনীও ৫-১ গোলে ভিক্টোরিয়াকে হারিয়ে গ্র"প রানার্স হয়ে সেমিফাইনালে ওঠে। শনিবার প্রথম সেমিফাইনালে ব্রার্দাস ও আবাহনী এবং দ্বিতীয় সেমিফাইনালে রহমতগঞ্জ ও মোহামেডান মুখোমুখি হবে। সাবেক তারকা ফুটবলারদের নিয়ে গঠিত ঢাকার শীর্ষ ক্লাব আবাহনী, মোহামেডান, ব্রার্দাস ইউনিয়ন, ভিক্টোরিয়া, রহমতগঞ্জ ও কক্সবাজার বিচ ফুটবল দল প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২২২৭ ঘ.