২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্যারম মিশ্রে চ্যাম্পিয়ন মনিরুল ও মাকসুদা

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ৭ম জাতীয় ক্যারম চ্যম্পিয়নশীপের মিশ্র দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা জেলা ক্রীড়া সংস্থার মনিরুল হক ও শামসুন্নাহার মাকসুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 05:15 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ৭ম জাতীয় ক্যারম চ্যম্পিয়নশীপের মিশ্র দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা জেলা ক্রীড়া সংস্থার মনিরুল হক ও শামসুন্নাহার মাকসুদা। মানিকগঞ্জের জাহাঙ্গীর হুসাইন ও সম্পা দ্বিতীয় স্থান এবং সিএও টিএন্ডটি-এর ফারহানা নাসরিন লিপি ও সালাউদ্দিন তৃতীয় স্থান অধিকার করেন। মহিলা দ্বৈত ইভেন্টে শিরোপা জিতেছেন সাতক্ষীরা মহিলা ক্রীড়া সংস্থার ফারজানা বানু শিল্পী ও ফারহানা প্রিটি। এ ইভেন্টে দ্বিতীয় হয়েছেন মানিকগঞ্জের ফারজানা আক্তার ও সুমী আক্তার। মহিলা ক্যারম সোসাইটির নুপুর ও বকুল তৃতীয় স্থান অধিকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২৩০ ঘ.