২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইক্লিংয়ে কমিটি বাতিল, উশুতে পুনর্গঠন

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের বর্তমান কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। সাইক্লিংয়ের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে সেখানে অস্থায়ী (অ্যাডহক) কমিটি নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এদিকে বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের অস্থায়ী কমিটিও পুনর্গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 05:15 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের বর্তমান কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। সাইক্লিংয়ের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে সেখানে অস্থায়ী (অ্যাডহক) কমিটি নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এদিকে বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের অস্থায়ী কমিটিও পুনর্গঠন করা হয়েছে। সাইক্লিংয়ের নতুন কমিটিতে মিজানুর রহমান মানুকে সভাপতি ও ইমতিয়াজ খান বাবুল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সহ-সভাপতি গোলাম মোস্তফা, মিস ডলি ক্যাথরিন ক্রুজ, ডা.গনী মোল্লা ও এএম মহিদুল ইসলাম।যুগ্ম-সাধারণ তোফাজ্জল হোসেন ও আতাউর রহমান আজাদ। কোষাধ্যক্ষ করা হয়েছে শেখ সাজেদুল্লাহ সাজুকে। সদস্য- মো. আশিক ভূঞা, পারভেজ হাসান, জোবেরা রহমান লিনু, মেজর আরিফ, এসএম আলম, শামীমা সাত্তার মিমু, তারেক ইকবাল খান মজলিশ, ফরহাদ জেসমিন, ফজলুর রহমান পর্বত, মঈন ইকবাল, আবুল কাশেম, কাজী মাসুদ, মো.রমিজউদ্দিন ফরাজী, মো. আবুল হোসেন হাওলাদার, মো. আব্দুস সালাম খাঁন সেলিম ও আমজাদ হোসেন ডন। উশু অ্যাসোসিয়েশনের পুনর্গঠিত অস্থায়ী কমিটিতে রয়েছেন- সভাপতি- ইঞ্জিনিয়ার এফ.আর সিদ্দিকী। সহ-সভাপতি মেজর (অব.) বদরুল আলম , এসএম শহীদুল হক ভূঁইয়া, মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, মহিউদ্দিন ও আলমগীর শাহ ভূঁইয়া। সাধারণ সম্পাদক আব্দুল মতিন আজাদ। যগ্ম-সাধারণ একেএম শহীদুল আলম ও শরীফুল ইসলাম। কোষাধ্যক্ষ মো. আমির হোসেন। সদস্য- ডিএম রুস্তম, এসএম ফরিদ আহমেদ (সেন্টু), দিপু, যুগান্তর চাকমা চাইনিজ, শাহ আনোয়ার, আলমগীর হোসেন রুবেল, হারুন, মো.আনিসুর রহমান, সামদাদ তানভীর ছোটন, তকদির হোসেন, মো.আজিজুল হক, জেসাই সোবাহ অশিন, মো. দুলাল হোসেন ও সুদীপ্ত আরিফুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এএইচএস/সিজি/২৩০০ ঘ.