ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার থেকেই মাঠে গড়াচ্ছে এক্সট্যাসি ৬ষ্ঠ জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা। দেশের ৬টি বিভাগে এ প্রতিযোগিতার খেলা চলবে।
চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের ৪টি করে স্কুল, রাজশাহী বিভাগের ৬টি স্কুল এবং ঢাকা ও খুলনা বিভাগের ৭টি করে স্কুল এ প্রতিযোগিতায় অংশ নেবে।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের খেলাগুলো বিভাগীয় ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তবে রাজশাহী বিভাগের খেলাগুলো দিনাজপুরে ও বরিশাল বিভাগের খেলা পটুয়াখালী ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২২৩০ ঘ.
bdnews24