২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক'ওয়েলথ শুটিংয়ে এবার রত্নার রুপা জয়

কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে বুধবার একটি রুপা জিতেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 03:40 PM

Updated : 24 Aug 2022, 07:02 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে বুধবার একটি রুপা জিতেছে বাংলাদেশ। নয়া দিল্লিতে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে শারমিন আক্তার রত্না বাংলাদেশকে এই রুপা উপহার দেন। তার স্কোর ছিল ৪৯৪.৫। এই ইভেন্টে ভারতের সাপ্তে নেহা ৪৯৬.১ স্কোর করে সোনা জেতেন। ব্রোঞ্জ পান অস্ট্রেলিয়ার রবিন ভ্যান। তিনি স্কোর করেন ৪৯৪.২। আগেরদিন মঙ্গলবার ১০ মিটার এয়ার রাইফেলে মেয়েদের দ্বৈত ইভেন্টে শারমিন আক্তার রত্না ও সাদিয়া সুলতানা সোনা জেতেন। সম্মিলিতভাবে ৭৯০ স্কোর করে তারা নতুন কমনওয়েলথ রেকর্ডও করেন। শারমিন স্কোর করেন ৩৯৬। সাদিয়ার স্কোর ছিল ৩৯৪। এছাড়া ব্যাচ লেভেলে সোনা ও রুপা জিতে নেন যথাক্রমে শারমিন ও রত্না। এর আগে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের দ্বৈত ইভেন্টে ব্রোঞ্জ জেতেন আসিফ হোসেন খান ও তার সঙ্গী শোভন চৌধুরি। আসিফ স্কোর করেন ৫৯৪। শোভনের স্কোর ছিল ৫৮৮। অক্টোবরে কমনওয়েলথ গেমসের আসর বসবে এই নয়া দিলি