লিসবন, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্যারাগুয়ের আক্রমণভাগের খেলোয়াড় ওসকার কারদোজোর দুই গোলের ওপর ভর করে বেনফিকা মঙ্গলবার স্রেফ উড়িয়ে দিয়েছে হেরথা বার্লিনকে। ৪-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শেষ ১৬-তেও জায়গা করে নিয়েছে দলটি।
খেলার শুরু থেকেই বেনফিকা চেপে ধরে হেরথা বেনফিকাকে। গোল আদায় করে নেয় ২৫ মিনিটেই। হাভিয়ের স্যাভিওলা বল বানিয়ে দেন পাবলো আইমারকে। চোখ ঝলসানো কোণাকুণি শটে বল জড়িয়ে দেন তিনি জালে।
বুন্ডেসলিগার পয়েন্ট তালিকার তলানীতে থাকা হেরথাকে আরেকটি গোল হজম করতে হয় দ্বিতীয়ার্ধের খেলা শুরুর প্রায় সঙ্গে সঙ্গে। কারদোজা মাথা দিয়ে বল পাঠিয়ে দেন জালে। ৫৯ মিনিটে তৃতীয় গোল করেন স্পেনের হাভি গার্সিয়া। ঠিক তিন মিনিট পর কারদোজার ভলি আশ্রয় নেয় জালে।
এই জয়ের ফলে দুই পর্বের খেলায় বেনফিকা ৫-১ গোলে এগিয়ে গেলো।
প্রথম ম্যাচ ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮০৯ ঘ.
bdnews24