২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেমফিস শিরোপা জিতে নিলেন শারাপোভা

মেমফিস শিরোপা জিতে নিলেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই মারিয়া শারাপোভা। শনিবার ফাইনালে সুইডেনের সোফিয়া আরভিডসনকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলেন এ রাশিয়ান তারকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2010, 12:43 PM

Updated : 24 Aug 2022, 06:58 PM

মেমফিস, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টুয়োন্টিফোর ডটকম)- মেমফিস শিরোপা জিতে নিলেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই মারিয়া শারাপোভা। শনিবার ফাইনালে সুইডেনের সোফিয়া আরভিডসনকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলেন এ রাশিয়ান তারকা। সেলুলার সাউথ কাপের ফাইনালে শারাপোভা ৬-২, ৬-১ গেমে সোফিয়াকে পরাজিত করেন। র‌্যাঙ্কিংয়ে ১৬ তম স্থানে থাকা এ তারকা এই টুর্নামেন্টের আগে গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেন। কিন্তু বছরের প্রথম গ্র্যান্ডস্লাম আসরের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েছিলেন এ রুশ কন্যা। এ টুর্নামেন্টে জিতে ক্যারিয়ারে ২১তম শিরোপা যোগ করেন শারাপোভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/১৮২০ ঘ.