ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে আগামী ২৪ তারিখ থেকে শুরু হচ্ছে ৭ম জাতীয় ক্যারম চ্যাম্পিয়নশীপ। পুরুষ একক, পুুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈতসহ মোট ৫টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এছাড়া জাতীয় চ্যাম্পিয়নশীপ পরিচালনার জন্য শনিবার থেকে ক্যারম আম্পায়ারি ওরিয়েন্টেশন কোর্সেরও আয়োজন করেছে বাংলাদেশ ক্যারম ফেডারেশন।
এ প্রতিযোগিতায় ব্যক্তি ছাড়াও বিভিন্ন বিভাগ বা জেলা ক্রীড়াসংস্থা, সার্ভিসেস সংস্থা, কলেজ- বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্লাবও এ টুর্নামেন্টে অংশ গ্রহন করতে পারবে।
বাংলাদেশ ক্যারম ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগ্রহী খেলোয়াড়দের আগামী ২২ ফেব্র"য়ারির মধ্যে মাওলানা ভাসানী স্টেডিয়ামস্থ ক্যারম ফেডারেশন কার্যালয়ে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯ টা পর্যন্ত নাম রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ জানিয়েছে।
এ চ্যাম্পিয়নশীপে পৃষ্ঠপোষকতা করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২২২৫ ঘ.
bdnews24