২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সামনে এবার মিয়ানমার

এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলের চূড়ান্ত পর্বের লড়াইয়ে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 05:05 PM

Updated : 24 Aug 2022, 06:52 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলের চূড়ান্ত পর্বের লড়াইয়ে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলম্বোর সুগাথাদাস স্টেডিয়ামে দুই প্রতিবেশী দেশের ম্যাচটি হবে। একই দিন বিকালে তাজিকিস্তানের বিপক্ষে অপর ম্যাচে খেলবে স্বাগতিক শ্রীলঙ্কা। মঙ্গলবার গ্র"প পর্বে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী তাজিকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দেয় কোচ সাইফুল বারী টিটুর দল। ২০ ডিসেম্বর গ্র"প 'এ'তে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচটি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২২৪৫ ঘ.