২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি অ্যাথলেটিক্সে জগন্নাথ, রোকেয়া হল চ্যাম্পিয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ হল। মেয়েদের বিভাগে শীর্ষ স্থান পেয়েছে রোকেয়া হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 12:07 PM

Updated : 24 Aug 2022, 06:51 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ হল। মেয়েদের বিভাগে শীর্ষ স্থান পেয়েছে রোকেয়া হল। ছেলেদের বিভাগে দলগত রানার্সআপ হয়েছে স্যার এ এফ রহমান হল। মেয়েদের দলগত রানার্সআপ হয়েছে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল। ছেলেদের মধ্যে সেরা অ্যাথলিট হয়েছেন স্যার এ এফ রহমান হলের রাজন মিয়া। দ্বিতীয় জহুরুল হক হলের মোহাম্মদ আমানুলাহ। মেয়েদের ক্ষেত্রে সেরা হয়েছেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের মার্জান বিনতে আজাদ। রানারআপ হয়েছেন রোকেয়া হলের আফরিন আফরোজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দু'দিনের এই প্রতিযোগিতা শেষে মঙ্গলবার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মীজানুর রহমান, বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আখতার হোসেন খানসহ বিভিন্ন হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৮০১ ঘ.