২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাথলেটিকোর কাছে বার্সার হার

স্পেনের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ দল বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 01:27 PM

Updated : 24 Aug 2022, 06:49 PM

মাদ্রিদ, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ দল বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে রোববার দিয়েগো ফরলেনের গোলে প্রথমার্ধের ৮ মিনিটেই এগিয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ। এর পর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে বার্সা, করে যেতে থাকে আক্রমণের পর আক্রমণ। সুযোগ পেয়ে পাল্টা আক্রমণ থেকে ২২ মিনিটে আবারো গোল করে ব্যবধান বাড়ান মাঝ মাঠের খেলোয়াড় সিমো পেদ্রো ফনসেকা সেব্রোসা। বার্সেলোনার ইব্রাহিমোভিচ এক গোল শোধ করেন ২৭ মিনিটে। দ্বিতীয়ার্ধে একের পর এক চেষ্টা করেও খেলায় ফিরতে পারেনি বার্সা। ফলে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটির কাছে হার মেনেই মাঠ ছাড়তে হয় শীর্ষ দলকে। ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ২৭। দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ, পয়েন্ট ৫৩। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭২০ ঘ.