২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাথলেটিক্স শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে সোমবার শুরু হয়েছে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 12:30 PM

Updated : 24 Aug 2022, 06:49 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে সোমবার শুরু হয়েছে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ১৭টি হলের প্রায় ৩০০ ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছেন দু'দিনের এই প্রতিযোগিতায়। মঙ্গলবার বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৬২৫ ঘ.