২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ মার্চ ফের শুরু হচ্ছে বাংলাদেশ লিগ

ঢাকা আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচ দিয়ে ১ মার্চ থেকে ফের শুরু হচ্ছে সিটিসেল বাংলাদেশ ফুটবল লিগের খেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 03:48 PM

Updated : 24 Aug 2022, 06:47 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচ দিয়ে ১ মার্চ থেকে ফের শুরু হচ্ছে সিটিসেল বাংলাদেশ ফুটবল লিগের খেলা। এর আগে অষ্টম রাউন্ডের খেলা শেষে একাদশ দক্ষিণ এশিয়ান গেমসের জন্য পেশাদার ফুটবল লিগের খেলা সাময়িক স্থগিত করা হয়। এসএ গেমস শেষ হলেও এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে জাতীয় দলের খেলোয়াড়রা শ্রীলঙ্কা যাওয়ায় নবম রাউন্ডের খেলা শুরু হচ্ছে আগামী মাস থেকে। বাকি পাঁচ রাউন্ডের (৯ম থেকে ১৩তম) খেলা শেষ হবে ২৩ মার্চ। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকার ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। আর বিকেল সাড়ে তিনটা থেকে ঢাকার বাইরের ম্যাচগুলো আরম্ভ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএইচএস/২১৩০ ঘ.