লন্ডন, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এফএ কাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ও পোর্টসমাউথ। শনিবারের ম্যাচে চেলসি ৪-১ গোলে কার্ডিফ সিটিকে এবং পোর্টসমাউথ একই ব্যবধানে হারিয়েছে সাউদ্যাম্পটনকে।
নিজেদের মাঠে দ্রগবা, মাইকেল চোপড়া, বালাক ও স্টারিজের গোলে বড় জয় তুলে নেয় চেলসি। প্রথমার্ধের মাত্র দুই মিনিটেই দ্রগবার গোলে ১-০ গোলে এগিয়ে যায় ব্লুজরা। ৩৪ মিনিটে মাইকেল চোপরা ব্যবধানকে দ্বিগুন করেন।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে চেলসির পক্ষে তৃতীয় গোলটি করেন বালাক। ৬৯ মিনিটে ড্যানিয়েল স্টারিজের গোলে ব্যবধানকে ৪-০তে নিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ৮৬ মিনিটে কার্ডিফের পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন সলোমান কালু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২৩১৫ ঘ.
bdnews24