ঢাকা, ফেব্র"য়ারি ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাদশ এসএ গেমসের সেরা দুই ক্রীড়াবিদ ভারতের সাঁতারু সন্দীপ সেজোয়াল ও টেবিল টেনিস খেলোয়াড় মাধুরিকা সুহাস পাটকারকে পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি।
মঙ্গলবার রাতে হোটেল শেরাটনে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি সারওয়ার হোসেন ভারত ও এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব রাজা রনধীর সিং ও ভারত কন্টিনজেন্টের শেফ দ্য মিশন পরেশ নাথ মুখার্জির হাতে ২ বিজয়ীর পুরস্কার তুলে দেন।
সন্দ্বীপ সাঁতারে ২টি স্বর্ণ ও মাধুরিকা টেবিল টেনিসে ৪টি স্বর্ণ পদক পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ
bdnews24