ঢাকা, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাদশ এসএ গেমসেই সেরা সাফল্য পেয়েছে বাংলাদেশ। জিতেছে ১৮টি সোনা, ২৩টি রুপা ও ৫৬টি ব্রোঞ্জ। এক সঙ্গে ৯৭টি পদক এর আগে কখনোই পায়নি বাংলাদেশ।
গেমসে স্বাগতিকরা আশা করেছিল ১৭টি সোনার পদক জেতার। কিন্তু প্রত্যাশার চেয়েও একটি বেশি সোনা জয় করেছে।
উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট ও ফুটবলে সোনা জিতেছে। শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে ক্রিকেটে সোনা জেতে বাংলাদেশ। ১১ বছর পর ফুটবলে আবারো দক্ষিণ এশিয়ার রাজার মুকুট পড়েছে। হকিতে সোনা কিংবা রুপা না পেলেও ব্রোঞ্জ হাতছাড়া হয়নি।
কারাতে ইভেন্টে রীতিমতো চমক দেখিয়েছেন খেলোয়াড়রা। চারটি সোনাসহ জিতেছেন ৮টি পদক। শুটিংয়ে তিনটি সোনাসহ মোট ১৫টি পদক জিতেছে স্বাগতিকরা।
এছাড়া তায়কোয়ান্দোয় দুটি সোনা, উশুতে দু'টি, গলফে দু'টি ও বক্সিংয়ে দু'টি সোনা পায় বাংলাদেশ।
এর আগে বাংলাদেশ সেরা সাফল্য পেয়েছিল ১৯৯৩ সালে, দেশের মাটিতে অনুষ্ঠিত সাফ গেমসে। জিতেছিল মোট ১১টি সোনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২৩৩৩ ঘ.
bdnews24