ঢাকা, ফেব্রুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাদশ এসএ গেমসের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান চলছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। মঙ্গলবার বিকেল ৪.১০ মিনিটে মাঠ প্রদক্ষিণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এখন চলছে আতশবাজির খেলা।
এর আগে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি শুরেশ কালমাদির কাছে পতাকা হস্তান্তর করেন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবীন। এ সময় উপস্থিত ছিলেন ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন ও এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজা রনধির সিং।
দ্বাদশ এসএ গেমসের স্বাগতিক দেশ হিসেবে গেমসের দায়িত্ব বুঝে নেন ভারতের প্রতিনিধি দল। পতাকা হস্তান্তরের আগে গেমসের সমাপনী বক্তব্য দেন জেনারেল আব্দুল মুবিন।
এর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা। বাদ্যের তালে তালে প্রথম দল হিসেবে মাঠে প্রবেশ করে নেপাল। এরপর একে একে আসে পাকিস্তান, ভারত, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও সব শেষে বাংলাদেশ। মাঠ প্রদক্ষিণে অংশ নেয়নি আফগানিস্তান। পাকিস্তানের ক্রীড়াবিদরাও উপস্থিত ছিলেন না। শুধু পতাকাবাহী প্রতিনিধি দল ছিল দেশ দু'টির।
প্রতিটি দলের খেলোয়াড়রা মাঠে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর পরই মাঠ প্রদক্ষিণ করে গেমসের মাসকট কুটুম (দোয়েল পাখি)। দোয়েলের কণ্ঠ থেকে গেমসের সফল আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ এবং বিদেশি অতিনিধিদের আবারো দেখা হবে বলে আমন্ত্রণ জানানো হয়।
এরপরই রফিকুল আলম ও কনক চাঁপা দ্বৈত কণ্ঠে সমাপনী সঙ্গীত পরিবেশন করেন। তাদের বিদায়ের পরই বেজে ওঠে স্বাগতিক হিসেবে বাংলাদেশের এবং পরের আসরের আয়োজক ভারতের জাতীয় সঙ্গীত। আনসার ভিডিপি সদস্যদের সমন্বয়ে গঠিত বাদক দল সমাপনী কুচকাওয়াজ পরিবেশন করে মাঠ ছাড়েন। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
একাদশ দক্ষিণ এশিয়ান গেমসে ছিল ২৩টি ডিসিপ্লি
bdnews24