ঢাকা, ফেব্রুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আফগানিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এসএ গেমস ফুটবলে সোনা জিতেছে বাংলাদেশ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার সন্ধ্যায় খেলার ১৮ মিনিটে মিশুর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩২ মিনিটে ব্যবধান বাড়ান এনামুল হক। ৬৯ মিনিটে আব্দুল বাতেন ব্যবধান বাড়িয়ে ৩-০ করেন। সবুজ আফগানিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন খেলার শেষ লগ্নে।
এর আগে ১৯৯৯ সালে বাংলাদেশ সোনা জিতেছিল।
রোববার ক্রিকেটেও সোনা জেতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০১১ ঘ.
bdnews24