ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব শ্রীলঙ্কার আবেপিটিয়াগে শেহান সারোয়ান। মানবী পাকিস্তানের নাসিম হামিদ। আক্ষরিক অর্থেই সোমবার অ্যাথলেটিক্সের তৃতীয়দিন শেষ হয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের আধিপত্যের মধ্য দিয়ে। আর দিনটি হতাশায় কেটেছে স্বাগতিক বাংলাদেশের। মেয়েদের ৪০০ মিটার রিলেতে একটি মাত্র ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
যে কোনো গেমসেরই মূল আকর্ষণ ১০০ মিটার দৌড়। আবেপিটিয়াগে শেহান সারোয়ান ১০.৪৬ সেকেন্ড সময় নিয়ে এই দূরত্ব অতিক্রম করেন। সোনা জয়ের ব্যপারে অনেকটা নির্ভার ছিলেন শ্রীলঙ্কার এই তরুণ। তার বিশ্বাসের ভিত তৈরি হয়েছিল ২০০৮ সালে, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। সেখানে উপমহাদেশের সবাইকে পেছনে ফেলে ষষ্ঠ হয়েছিলেন সারোয়ান। তারই ধারাবাহিকতা ধরে রেখে চমক দেখালেন একাদশ দক্ষিণ এশিয়ান গেমসে।
কলম্বোর ছেলে সারোয়ান দ্রুততম মানবের মুকুট জয়ের আগে ১০০ মিটার রিলেতে সোনা ও ২০০ মিটারে রুপা জেতেন। তার ভবিষ্যত লক্ষ্য এশিয়ার দ্রুততম মানব হওয়া।
নিজের সাফল্য নিয়ে শেহান সারোয়ান বলছিলেন, "আমি জানতাম ১০০ মিটার জিততে পারবো। সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ার অন্য প্রতিযোগীরা যখন আমার পেছনে পড়েছিলেন তখন থেকেই স্বপ্ন দেখেছি আমি।"
বিশ্বের দ্রুততম মানব জ্যামাইকার উসাইন বোল্টকে আদর্শ মানেন শেহান সারোয়ান। ২০০৯ সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের প্রিয় তারকাকে অনুশীলন করতে দেখেন। তখন থেকেই তাকে অনুসরণ করা শুরু করেন কলেজ পড়
bdnews24