ঢাকা, ফেব্রুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেবিল টেনিসে ভারতের আধিপত্যের মধ্যেও রোববার পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের মাহবুব বিল্লাহ।
উডেন ফ্লোর জিমনেসিয়ামে কোয়ার্টার ফাইনালে তিনি ৪-১ সেটে হারিয়েছেন শ্রীলঙ্কার রোহান সিরিসেনাকে।
সেমিফাইনালে তার প্রতিপক্ষ ভারতের অমল রাজ। অন্য সেমিফাইনালে ভারতের সৌমদ্বীপের সঙ্গে লড়বেন শ্রীলঙ্কার চালিতা রঞ্জন। খেলা হবে সোমবার।
এদিকে মহিলা এককের সেমিফাইনালে খেলবেন ভারতের স্বামিনি কুমারেসেন ও শ্রীলঙ্কার থারিন্দা দর্শিনি এবং নেপালের মুনা বাসুকালা ও ভারতের মধুরিকা ।
মিশ্রের দুটি সেমিফাইনালেই লড়বে ভারত ও শ্রীলঙ্কা।
মহিলা দ্বৈতের একটি সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল, অন্যটিতে শ্রীলঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২৩০৫ ঘ.
bdnews24