২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে হারিয়ে ফুটবলের ব্রোঞ্জ মালদ্বীপের

টাইব্রেকারে ভারতকে ৩-১ গোলে হারিয়ে এসএ গেমস ফুটবলে ব্রোঞ্জ জিতেছে মালদ্বীপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 04:08 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাইব্রেকারে ভারতকে ৩-১ গোলে হারিয়ে এসএ গেমস ফুটবলে ব্রোঞ্জ জিতেছে মালদ্বীপ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ভারতকে চেপে ধরে খেলেও গোল করতে পারেনি মালদ্বীপ। অতিরিক্ত সময় খেলার নিয়ম না থাকায় সারাসরি টাইব্রেকার দেন রেফারি। টাইব্রেকারের চার শটে মাত্র একটি গোল করে ভারত। আর মালদ্বীপ তিন গোল করে ম্যাচ জিতে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২০৮ ঘ.