ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমসে রোববার আরো পাঁচটি সোনা জিতেছে বাংলাদেশ, কারাতে প্রতিযোগিতায় চারটি ও তায়কোয়ান্দোতে একটি। এ নিয়ে সোনা জয়ের সংখ্যা দাঁড়ালো ১৩।
কারাতে-তে সোনা চারটি জিতেছে মেয়েদের অনূর্ধ্ব ৪৫ কেজি ওজন, অনূর্ধ্ব ৫৫ কেজি ওজন শ্রেণী, দলীয় এবং ছেলেদের দলগত বিভাগে।
মেয়েদের অনূর্ধ্ব ৪৫ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেছেন মরিয়ম খাতু বিপাশা। আর জয় প্র" মারমা সোনা জেতেন অনূর্ধ্ব ৫৫ কেজি ওজন শ্রেণীতে। এই ইভেন্টে রুপা জেতে ভারত, ব্রোঞ্জ পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলিতভাবে।
পুরুষদের দলগত বিভাগে রুপা জিতেছে পাকিস্তান, সম্মিলিতভাবে ব্রোঞ্জ জিতেছে শ্রীলঙ্কা ও নেপাল।
এছাড়া তায়কোয়ান্দোতে মেয়েদের ৪৯ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেছেন শাম্মী আক্তার। পাকিস্তান জিতেছে রুপা ও ভারত ব্রোঞ্জ।
ফ্ইানালের তিনটি সেটই জেতেন শাম্মি। প্রথম সেট ১-০, দ্বিতীয় সেট ৩-১ এবং তৃতীয় সেট ৪-২ পয়েন্টে জেতেন। মোট ৮-৩ পয়েন্টে হারিয়েছেন প্রতিপক্ষ সামিয়া ইমদাদকে। ব্রোঞ্জ পেয়েছেন শ্রীলঙ্কার নিরাঞ্জি দিলুশা ও ভারতের শারাধা দিক্ষিত।
এর আগে উশুর সানসু ইভেন্টে ৫২ কেজি ওজন শ্রেণীতে সোনা জেতেন ইতি ইসলাম, তায়কোয়ান্দোতে ৪৬ কেজির নিচের ওজন শ্রেণীতে শারমিন ফারজানা রুমি, গলফের ব্যক্তিগত ইভেন্টে দুলাল হোসেন, দলগত ইভেন্টে দুলাল হোসেন, সাখাওয়াত হোসেন ও জাকিরুজ্জামান, শুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে আসিফ হোসেন খান, আবদুল্ল
bdnews24