২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার কারাতে-তে তিন সোনা

এসএ গেমস কারাতে প্রতিযোগিতায় রোববার আরো তিনটি সোনার পদক জিতেছে বাংলাদেশ। এ নিয়ে সোনা জয়ের সংখ্যা দাঁড়ালো ১১টিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 10:07 AM

Updated : 24 Aug 2022, 06:40 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমস কারাতে প্রতিযোগিতায় রোববার আরো তিনটি সোনার পদক জিতেছে বাংলাদেশ। এ নিয়ে সোনা জয়ের সংখ্যা দাঁড়ালো ১১টিতে। কারাতে-তে সোনা তিনটি জিতেছে মেয়েদের একক ও দলীয় এবং ছেলেদের দলগত বিভাগে। মেয়েদের এককে সোনা জেতেন নও উ প্রি। রুপা জিতেছে ভারত, ব্রোঞ্জ পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলিতভাবে। পুরুষদের দলগত বিভাগে রুপা জিতেছে পাকিস্তান, ব্রোঞ্জ জিতেছে শ্রীলঙ্কা ও নেপাল। এর আগে উশুর সানসু ইভেন্টে ৫২ কেজি ওজন শ্রেণীতে সোনা জেতেন ইতি ইসলাম, তায়কোয়ান্দোতে ৪৬ কেজির নিচের ওজন শ্রেণীতে শারমিন ফারজানা রুমি, গলফের ব্যক্তিগত ইভেন্টে দুলাল হোসেন, দলগত ইভেন্টে দুলাল হোসেন, সাখাওয়াত হোসেন ও জাকিরুজ্জামান, শুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে আসিফ হোসেন খান, আবদুল্ল