২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি সোনা জিতলো কারাতে দল

এসএ গেমসে রোববার কারাতে প্রতিযোগিতায় দুটি সোনার পদক জিতেছে বাংলাদেশ। এ নিয়ে গেমসে ১০টি সোনা জিতলো স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 08:00 AM

Updated : 24 Aug 2022, 06:40 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএ গেমসে রোববার কারাতে প্রতিযোগিতায় দুটি সোনার পদক জিতেছে বাংলাদেশ। এ নিয়ে গেমসে ১০টি সোনা জিতলো স্বাগতিকরা। কারাতে-তে সোনা দুটি এসেছে মেয়েদের একক এবং ছেলেদের দলগত বিভাগে। মেয়েদের এককে স্বর্ণজয়ী বাংলাদেশি হলেন নও উ প্রি। রৌপ্য জিতেছে ভারত, ব্রোঞ্জ পাকিস্তান ও শ্রীলঙ্কা। পুরুষদের দলগত বিভাগে রৌপ্য জিতেছে পাকিস্তান, ব্রোঞ্জ জিতেছে শ্রীলঙ্কা ও নেপাল। হকিতে রোববার শ্রীলঙ্কাকে ২-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। গেমসের ক্রিকেটের ফাইনালে বিকালে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩৫০ ঘ.