২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের আরো তিন স্বর্ণ

এসএ গেমসে বাংলাদেশ শনিবার তিনটি সোনা জয় করেছে; উশু, তায়কোয়ান্দো ও গলফে। এ নিয়ে বাংলাদেশের সোনার সংখ্যা দাঁড়ালো ৮-এ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 12:14 PM

Updated : 24 Aug 2022, 06:38 PM

ঢাকা, ফেব্রুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমসে বাংলাদেশ শনিবার তিনটি সোনা জয় করেছে; উশু, তায়কোয়ান্দো ও গলফে। এ নিয়ে বাংলাদেশের সোনার সংখ্যা দাঁড়ালো ৮-এ। বিকেলে সিলেট বিকেএসপিতে উশুর সানসু ইভেন্টে সোনা জেতেন ইতি ইসলাম। তিনি এই পদক পান ৫২ কেজি ওজন শ্রেণীতে। ২-০ সেটে হারান শ্রীলঙ্কার উশান্তি লাকমালিককে। ব্রোঞ্জ জেতেন দু'জন, পাকিস্তানের নাজিয়া পারভেজ ও আফগানিস্তানের মারি দানিম্বর। তায়কোয়ান্দোতে রীতিমতো চমক দেখান বাংলাদেশের মেয়ে শারমিন ফারজানা রুমি, দেশকে সোনা উপহার দিয়ে। অনেকটা অপ্রত্যাশিতভাবেই সোনাটি জেতেন তিনি। ৪৬ কেজির নিচের ওজন শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করে আফগানিস্তানের লায়লা হুসাইনকে হারান ১২-১ পয়েন্টে। ফলে রুপা যায় আফগানিস্তানের ঘরে। ব্রোঞ্জ পেয়েছেন দু'জন, নেপালের ইয়ান কুমারিব ও পাকিস্তানের কিরণ বানেব। গলফের ব্যক্তিগত ইভেন্টেও সোনা জিতেছে বাংলাদেশ। শুধু এতেই থেমে থাকেননি গলফ খেলোয়াররা, দেশকে উপহার দিয়েছেন রুপা ও ব্রোঞ্জ পদকও। কুর্মিটোলা গলফ ক্লাবে ব্যক্তিগত ইভেন্টের তিন স্বাগতিক প্রতিযোগী দুলাল হোসেন সোনা, জামাল হোসেন মোল্যা রুপা ও জাকিরুজ্জামান ব্রোঞ্জ জয় করেন। মোট ৩৬ হোলের লড়াইয়ে দুলাল হোসেন স্কোর করেন ১১। জামাল হোসেন মোল্যার ৮ ও জাকিরুজ্জামানের স্কোর ছিল ৫। আসরে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত গলফের দু'টি সোনাই জিতে নিল বাংলাদেশ। এর আগে গলফের দলগত ইভেন্টে বাংলাদেশের তিন প্রতিযোগী দুলাল হোসেন, সাখাওয়াত হোসেন ও জাকিরুজ্জামান সোনা জয় করেন। শুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে সোনা জেতেন আসিফ হোসেন খান, আবদুল্লাহ হেল বাকি ও শোভন চৌধুরী। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন শারমিন আক্তার রত