২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোন মূল্যে ভারতকে হারাতে চায় বাংলাদেশ

"আমাদের মাটিতে ভারত আমাদের হারিয়ে যাবে, এটা হতেই পারে না," বাংলাদেশ ফুটবল দলের সার্বিয়ার কোচ জোরান জর্জেভিচ তার দলের সাফল্যের ব্যাপারে এতটাই আশাবাদী। সেমিফাইনালে ভারতকে যে কোন মূল্যে হারাতে চায় বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 04:32 PM

Updated : 24 Aug 2022, 06:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - "আমাদের মাটিতে ভারত আমাদের হারিয়ে যাবে, এটা হতেই পারে না," বাংলাদেশ ফুটবল দলের সার্বিয়ার কোচ জোরান জর্জেভিচ তার দলের সাফল্যের ব্যাপারে এতটাই আশাবাদী। সেমিফাইনালে ভারতকে যে কোন মূল্যে হারাতে চায় বাংলাদেশ। টানা তিন ম্যাচ জিতে গ্র"প চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল খেলছে বাংলাদেশ। অন্যদিকে ভারত এক ড্র ও এক জয় নিয়ে 'বি' গ্র"পের রানার্স-আপ হিসেবে সেমিফাইনালে ওঠে। স্বাগতিক দলের অধিনায়ক আমিনুলেরও বিশ্বাস ভারতকে হারিয়েই ফাইনাল খেলবে তার দল। বলেন, "আমাদের মধ্যে সমন্বয় আছে। সবারই লক্ষ্য দলের জন্য খেলা।" ভারতকে সামনে পেলেই তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশ। এমন ঘটনা ঘটেছে সাফ ফুটবলের সেমিফাইনালে। তবে আবারো সে ধরনের ঘটনা ঘটার কোনো আশঙ্কা নেই বলেই জানিয়েছেন অধিনায়ক আমিনুল হক। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। রাত সাড়ে আটটায় দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান খেলবে মালদ্বীপের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২২৮ ঘ.