২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে হারিয়ে হকির ফাইনাল খেলতে চায় বাংলাদেশ

টুর্নামেন্টের শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে হারিয়ে এসএ গেমস হকির ফাইনাল খেলতে চায় বাংলাদেশ। কোচ গেরহার্ড পিটার রাক বলেছেন, ভারতকে হারানোর সামর্থ্য তার দলের আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 04:10 PM

Updated : 24 Aug 2022, 06:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টুর্নামেন্টের শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে হারিয়ে এসএ গেমস হকির ফাইনাল খেলতে চায় বাংলাদেশ। কোচ গেরহার্ড পিটার রাক বলেছেন, ভারতকে হারানোর সামর্থ্য তার দলের আছে। এখনো কোনো ম্যাচ হারেনি ভারত। সর্বশেষ পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়ে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে। সেই দলের বিপক্ষেই জয় পেতে চান স্বাগতিক দলের জার্মান কোচ গেরহার্ড। তিনি বলেন, "ছেলেদের খেলায় আমি খুশি। যদিও তারা পাকিস্তানের বিপক্ষে ৭টি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি। তবে গ্র"পের শেষ ম্যাচে নিঃসন্দেহে তারা ভালো খেলবে। বাংলাদেশের জন্য কিছুটা সুযোগও সৃষ্টি করে দিচ্ছে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করে ফেলা ভারত। তাদের কোচ ক্লারেঞ্জ লোবো জানিয়েছেন, প্রথম একাদশের খেলোয়াড়দের বিশ্রামে রাখবেন বাংলাদেশের বিপক্ষে। তাই বলে ম্যাচ ছেড়ে দেয়ার পাত্র ভারত নয়। লোবো বলেন, "আমরা বাংলাদেশকে হাল্কাভাবে নিচ্ছি না। জিততে হলে শেষপর্যন্ত আমাদের ছন্দ ধরে রাখতে হবে।' প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানের কাছে ৩-০ গোলে হার মানে বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে দুর্বল প্রতিপক্ষ নেপালকে হারিয়েছে রেকর্ড ২৪-০ গোলে। বিশাল এই জয়ই বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রেরণা যোগাবে বলে মনে করেন ম্যানেজার আনভির আদেল খান। দিনের অন্য ম্যাচে পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়নরা গতবারের ব্রোঞ্জ জয়ী শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালে ফাইনালে ভারতের প্রতিপক্ষ হয়ে যাবে পাকিস্তানই। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দুপুর ১টায় শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান। বিকেল ৩টায় স্বাগতিক বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২০৯ ঘ.