ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাবাডিতে ছেলে ও মেয়ে, উভয় ইভেন্টে স্বর্ণ জিতেছে ভারত। মেয়েদের ফাইনালে ৩৪-২০ পয়েন্টে স্বাগতিকদের হারায় তারা। পাকিস্তানের বিপক্ষে জিতেছে ২৯-১১ পয়েন্টে। তাই মেয়েদের বিভাগে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে।
জাতীয় কাবাডি স্টেডিয়ামে বৃহস্পতিবার মেয়েদের ফাইনালের প্রথমার্ধে ২৩-৮ পয়েন্টে ব্যবধানে এগিয়ে ছিল ভারত। প্রথমার্ধে একটি লোনা পায় ভারতের মেয়েরা (বিপক্ষ দলের সবাইকে আউট করা)। দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ভারতের কাছে ৩৪-২০ পয়েন্টে হার মানতে হয়।
এ ইভেন্টে শ্রীলঙ্কা ও নেপাল ব্রোঞ্জ পেয়েছে।
কাবাডিতে ছেলেদের ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে নেপাল ও বাংলাদেশ ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১২৪ ঘ.
bdnews24