ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাদশ এসএ গেমসের ভলিবলে ফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তান। বুধবার সেমিফাইনালে ভারত ৩-০ সেটে মালদ্বীপকে ও পাকিস্তান একই ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পৌঁছে।
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দিনের প্রথম সেমিফাইনালে পাকিস্তান ২৬-২৪, ২৫-২১ ও ২৫-১৯ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারায়।
দ্বিতীয় সেমিফাইনালে ভারত ২৫-২১, ২৫-১২ ও ২৫-১৪ পয়েন্টে জেতে মালদ্বীপের বিপক্ষে।
বৃহস্পতিবার দুপুরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পরাজিত দু'দল। বিকেলে ফাইনালে লড়বে ভারত ও পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২০২ ঘ.
bdnews24