২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের জালে বাংলাদেশের ২৪ গোল

রেকর্ড গোলে জিতলো বাংলাদেশ হকি দল। নেপালকে হারিয়েছে ২৪-০ গোলে। আগের দিন পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 01:34 PM

Updated : 24 Aug 2022, 06:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেকর্ড গোলে জিতলো বাংলাদেশ হকি দল। নেপালকে হারিয়েছে ২৪-০ গোলে। আগের দিন পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। মওলানা ভাসানী স্টেডিয়ামে খেলার তৃতীয় মিনিটেই গোল উৎসবে মেতে ওঠে বাংলাদেশ। প্রথম গোল করেন মামুনুর রহমান চয়ন। নিজের রেকর্ড-ভান্ডার সমৃদ্ধ করেন ৯টি গোল দিয়ে। অথচ আগেরদিন পাকিস্তানের বিপক্ষে ৭টি পেনাল্টি-কর্নার থেকে একটিও গোল পায়নি বাংলাদেশ। দেশে পেনাল্টি-কর্নার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত চয়নও তার বিশেষত্ব হারিয়ে বসেছিলেন। সে কারণেই হয়তো বুধবার বাংলাদেশ-নেপাল ম্যাচ শেষে হকি মাঠে গুঞ্জন উঠেছিল দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেই কেবল নিজেদের মেলে ধরতে পারেন বাংলাদেশের হকি খেলোয়াড়রা। দলের প্রধান স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমিও ৬টি গোল করেন। মাঝ মাঠের খেলোয়াড় সাজ্জাদ আহমেদ জন ৩টি, কামরুজ্জামান ২টি, জাহিদুল ২টি এবং নান্নু ও পুষ্কর একটি করে গোল করেন। খেলা শেষে কোচ গেরহার্ড পিটার রাক দলের সাফল্যে উচ্ছসিত হয়ে ওঠেন। ঢেকে রাখারও চেষ্টা করলেন না, "আমি ছেলেদের বলেছিলাম নেপালকে ২৫ গোল দিতে। তারা ২৪ গোল দিয়েছে। এতেই আমি খুশি।" পাকিস্তানের কাছে হারলেও ভারতের বিপক্ষে জিতে এসএ গেমস হকির ফাইনাল খেলতে চান এখন বাংলাদেশের জার্মান কোচ গেরহার্ড পিটার রাক। অথচ টুর্নামেন্টের 'হট-ফেবারিট' ভারত মঙ্গলবার পাকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯২৯ ঘ.