ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হ্যান্ডবলে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার স্বাগতিকরা ৪৮-১৮ গোলে উড়িয়ে দেয় আফগানিস্তানকে। দিনের অপর ম্যাচে পাকিস্তান ৩৩-৩১ গোলে জিতেছে ভারতের বিপক্ষে।
পল্টনের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে স্বাগতিকরা প্রথমার্ধে ২৬-০৫ গোলে এগিয়েছিল আফগানিস্তানের বিপক্ষে। দ্বিতীয়ার্ধে আফগানিস্তান কিছুটা ভালো খেলে ১৩ গোল করে। কিন্ত বাংলাদেশ গোল দেয় আরো ২২টি।
একই স্টেডিয়ামে তীব্র উত্তেজনাপূর্ণ পরের ম্যাচের প্রথমার্ধে পাকিস্তান ১৭-৯ গোলে এগিয়ে ছিল। কিন্ত দ্বিতীয়ার্ধে ভারত ২২ গোল করে। পাকিস্তান করে ১৬টি।
বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে পাকিস্তান খেলবে নেপালের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৮৫০ ঘ.
bdnews24