২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবাডিতে বাংলাদেশের ফাইনালের আশা শেষ

পুরুষ বিভাগের কাবাডিতে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। গ্র"প পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৩৪-১১ পয়েন্টে হেরে যাওয়ায় ফাইনালে ওঠার গাণিতিক সম্ভাবনাও শেষ হয়ে গেল স্বাগতিকদের। ফলে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 10:27 AM

Updated : 24 Aug 2022, 06:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুরুষ বিভাগের কাবাডিতে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। গ্র"প পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৩৪-১১ পয়েন্টে হেরে যাওয়ায় ফাইনালে ওঠার গাণিতিক সম্ভাবনাও শেষ হয়ে গেল স্বাগতিকদের। ফলে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে। বুধবার দিনের অন্য ম্যাচে পাকিস্তান ৪৪-১৬ ব্যবধানে হারিয়েছে নেপালকে। জাতীয় কাবাডি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমার্ধে বাংলাদেশ পিছিয়ে ছিল ২৮-৭ পয়েন্টে। দ্বিতীয়ার্ধে ভারত আরো ৬ পয়েন্ট যুক্ত করে। পক্ষান্তরে বাংলাদেশ পায় ৪ পয়েন্ট। পরের ম্যাচে পাকিস্তান নেপালের বিপক্ষে প্রথমার্ধে ২১-২ পয়েন্টে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে পাকিস্তান আরো ২৩ পয়েন্ট পায়। নেপাল যুক্ত করে ১৪। ফলে ৪৪-১৬ পয়েন্টে হেরে যায় নেপাল। বৃহস্পতিবার কাবাডি স্টেডিয়ামে ফাইনাল খেলবে ভারত ও পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৬২৭ ঘ.