ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমস সাইক্লিংয়ের শেষ ইভেন্ট ১৭০ কিলোমিটর রোড রেস মেস স্টার প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছেন শ্রীলঙ্কার জানাকা হেমন্ত গঙ্গালাগে।
রৌপ্য পেয়েছেন ভারতের রাজেন্দ্র বিশনোল। ব্রোঞ্জ জিতেছেন পাকিস্তানের নিসার আহমেদ।
খুলনায় মঙ্গলবার চার ঘন্টা ৪৮ মিনিট ৩৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন গঙ্গালাগে।
মোট চারটি স্বর্ণ পদকের লড়াই হয় সাইক্লিংয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৫০ ঘ.
bdnews24