২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলে আফগানিস্তান-ভারত সেমিফাইনালে

এসএ গেমস ফুটবলে (পুরুষ) সেমিফাইনালে উঠেছে ভারত ও আফগানিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 03:38 PM

Updated : 24 Aug 2022, 06:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএ গেমস ফুটবলে (পুরুষ) সেমিফাইনালে উঠেছে ভারত ও আফগানিস্তান। 'বি' গ্র"প চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান। মঙ্গলবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে গ্র"পে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারায় তারা। একই মাঠে পাকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠে ভারত। আফগানিস্তানের অধিনায়ক বেলাল আহমেদ ২৫ ও ৫২ মিনিটে গোল দু'টি করেন। টানা তিন ম্যাচে ৯ পয়েন্ট পয়েছে আফগানিস্তান। দিনের দ্বিতীয় ম্যাচে খেলার তৃতীয় মিনিটে পাকিস্তান রিজওয়ানের গোলে এগিয়ে গেলেও লালরিনডিকারের গোলে ১৭ মিনিটে খেলায় সমতা আনে ভারত। এরপর আর পাল্লা দিতে পারেনি পাকিস্তান। জে জে লালপেখুলার হ্যাট্রিকে পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে যায় ভারত। অতিরিক্ত সময়ে (৯০ ) তীরথঙ্কর সরকার গোল করলে ব্যবধান আরো বেড়ে যায়। গ্র"পের প্রথম ম্যাচ আফগানিস্তানের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে ভারত। এরপর শেষ ম্যাচে জয়। তিন ম্যাচে ভারত এবং শ্রীলঙ্কার পয়েন্ট দাঁড়ায় চার। তবে গোল ব্যবধানে সেমিফাইনালে ওঠে ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৩৩ ঘ.