ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বয়সভিত্তিক দলের সঙ্গেও পারলো না বাংলাদেশ হকি দল। মঙ্গলবার মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে ৩-০ গোলে হেরেছে স্বাগতিকরা।
অথচ জাতীয় দলের জার্মান কোচ গেরহার্ড পিটার রাক গেমসের আগে জোর দিয়েই বলেছিলেন, ফাইনাল খেলবে তার দল। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেলেন রাসেল মাহমুদ জিমিরা। পাকিস্তানের জাতীয় দল প্রস্তুতি নিচ্ছে বিশ্বিকাপের জন্য। তাই ২২ বছর বয়সী তরুণ হকি খেলোয়াড়দের নিয়ে মোটামুটি মানের একটি দল পাঠায় তারা এসএ গেমসে। তারপরও সুযোগ কাজে লাগাতে পারলো না স্বাগতিকরা।
পাকিস্তানের খেলোয়াড়রা আহামরি কোনো খেলা খেলেননি। কিন্তু আক্রমণে ছিল পরিকল্পনার ছাপ। গোলের সুযোগ কোনোভাবেই হাত ছাড়া করেননি সফরকারীরা। ১৯ মিনিটে চোখ ঝলসানো এক গোল করে দলকে এগিয়ে নেন আব্দুল কাইয়ুম। মধ্যাহ্ন বিরতির আগে আর কোনো গোল হয়নি।
সমতায় ফেরার সুযোগ সৃষ্টি হয়েছিল কয়েকবার। একের পর এক পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। একটি-দুটি নয়, সাতটি পেনাল্টি কর্নার পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু পুশ করা বেশিরভাগ বল ডি বক্সের সামনে ধরতে পারেননি। তিনবার গোলে পুশ করা হলেও তা দক্ষতার সঙ্গে আটকে দিয়েছেন পাকিস্তানের গোলরক্ষক ইমরান বাট।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন রক্ষণভাগের খেলোয়াড় ওয়াসিফ সিদ্দিক। পরের গোলটিও হয়েছে তার স্টিক থেকে, খেলার শেষ দিকে।
ফিল্ড গোলেরও দু'টো নিশ্চিত সুযোগ হারিয়েছে বাংলাদেশ। একবার ডানদিক থেকে রাজনের মাইনাসে স্টিক লাগাতে পারেননি রাসেল মাহমুদ জিমি। অন্যটি ছিল আরো সহজ। সালমান বাট মাটিতে পড়ে গেলেও স্বাগতিক দলের তিনজন মিলেও বল জালে পাঠাতে পারেননি।
উপস্থিত দর্শক এবং সাবেক খেলোয়াড়রা হতাশা নিয়ে মাঠ ছাড়েন। কর্মকর্তারাও কোচ গেরহার্ড পিটার রাকের গেম পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা করেন। উইং-ব্যাক বিপ্ল
bdnews24