২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ দিনেও প্রথম স্বর্ণ ভারতের

এসএ গেমসের চতুর্থ দিনেও প্রথম স্বর্ণ জিতেছে ভারত। সাইক্লিংয়ে মহিলাদের ব্যক্তিগত ৫০ কিলোমিটার রোড রেস মাস ইভেন্টে স্বর্ণ জেতেন মাহিথা মহান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 10:12 AM

Updated : 24 Aug 2022, 06:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমসের চতুর্থ দিনেও প্রথম স্বর্ণ জিতেছে ভারত। সাইক্লিংয়ে মহিলাদের ব্যক্তিগত ৫০ কিলোমিটার রোড রেস মাস ইভেন্টে স্বর্ণ জেতেন মাহিথা মহান। শ্রীলঙ্কার লাসিন্থি কৃষ্ণা হরথাল রৌপ্য ও ভারতের রামেশ্বরী দেবী ব্রোঞ্জ জয় করেন। ৫০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে মাহিথা ১ ঘন্টা ২৫ মিনিট ১২ সেকেন্ড সময় নেন। দ্বিতীয় শ্রীলঙ্কার লাসিন্থি সময় নেন ১ঘন্টা ২৮ মিনিট ৩৪ সেকেন্ড। তার চেয়ে মাত্র এক সেকেন্ড সময় কম নিয়ে ব্রোঞ্জ জেতেন রামেশ্বরী দেবী। খুলনার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলা ঘুরে আবার জিরো পয়েন্টে এসে শেষ হয় রেস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৬০৭ ঘ.