ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা ব্যাংক বিজয় দিবস হকি প্রতিযোগিতায় বৃহস্পতিবার জয় পেয়েছে দিনাজপুর জেলা ও মুক্ত বিহঙ্গ।
দিনাজপুর জেলা ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে আরমানিটোলাকে।
দিনাজপুরের আল মাসুম গোল করেন তিনটি এবং লাবু নাহিদ দু'টি। এছাড়া একটি করে গোল করেন রকি, সায়হাম, সোহান ও খায়রুল ইয়াকুব।
আরমানিটোলার পক্ষে একমাত্র গোলটি করেন রমজান।
আর মুক্ত বিহঙ্গ ৪-০ গোলে হারিয়েছে পুলিশ এসিকে। তুহিন, হাবুল, চন্দন ও নিলয় একটি করে গোল করেন।
শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বেলা পৌনে ৩ টায় বিমান বাহিনী মোকাবেলা করবে বৈকালী সংঘের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২০৪৪ ঘ.
bdnews24