২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে বৈকালী সংঘ ও সেনা বাহিনীর জয়

ঢাকা ব্যাংক বিজয় দিবস হকি প্রতিযোগিতায় সহজেই জিতেছে রাজশাহীর বৈকালী সংঘ। ৬-০ গোলে হারায় তারা বর্ণক সমাজকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 03:33 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা ব্যাংক বিজয় দিবস হকি প্রতিযোগিতায় সহজেই জিতেছে রাজশাহীর বৈকালী সংঘ। ৬-০ গোলে হারায় তারা বর্ণক সমাজকে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সাব্বির রানা ফিল্ড-আক্রমণ থেকে দলের পক্ষে প্রথম গোল দেন। ব্যবধান বাড়ান প্রশনজিৎ রায়। এছাড়া অজিত কুমার ঘোষ দু'টি এবং মোস্তাফিজুর রহমান ও সাগর হোসেন একটি গোল করেন। দিনের অন্য খেলায় বাংলাদেশ সেনা বাহিনী ২-১ গোলে বাংলাদেশ বিমান বাহিনীকে হারিয়েছে। সেনা বাহিনীর পক্ষে একটি করে গোল করেন হামিদ ও এনামুল। বিমান বাহিনীর পক্ষে একটি গোল শোধ করেন মোহাম্মদ আলী। মুক্ত বিহঙ্গ বৃহস্পতিবার খেলবে বাংলাদেশ পুলিশের সঙ্গে। অপর খেলায় দিনাজপুর মোকাবিলা করবে আরমানিটোলাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১২০ ঘ.