ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন বাংলাদেশ ফুটবল লিগে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ঢাকা মোহামেডান। মঙ্গলবার দলটি ১-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে।
কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে খেলার ৮৭ মিনিটে মোহামেডানের উগান্ডার মাঝমাঠের খেলোয়াড় ইসমাইল জয়সূচক গোলটি করেন।
মোহামেডানের চির-প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী প্রথম খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে।
মোহামেডানও পয়েন্ট খোয়ানোর হাত থেকে বেঁচে যায়। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় প্রায় শেষ মহূর্ত পর্যন্ত।
ফেনী স্টেডিয়ামে বুধবার ফেনী সকার ক্লাব খেলবে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে। খেলা শুরু হবে বেলা আড়াইটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০০৭ ঘ.
bdnews24