ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত গ্রামীণফোনই হলো বাংলাদেশ লিগের স্পন্সর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার বাংলাদেশ লিগের উদ্বোধনী খেলার ঠিক আগে স্পন্সর হিসেবে গ্রামীণফোনের নাম ঘোষণা করে।
উদ্বোধনী খেলায় অংশ নেয় আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
ফেডারেশন কাপেরও স্পন্সর হয়েছিল গ্রামীণফোন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৩৫ ঘ.
bdnews24