২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই গোলে জিতেছে ওয়েস্ট হ্যাম

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার কার্লটন কোলের জোড়া গোলের সুবাদে ফুলহ্যামকে ১-৩ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 03:46 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার কার্লটন কোলের জোড়া গোলের সুবাদে ফুলহ্যামকে ১-৩ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যাম। ঘরের মাঠ ক্যারাভেন কটেজে ভালোই খেলছিল ফুলহ্যাম। খেলার ১১ মিনিটে অ্যারন হিউজেসের গোলে এগিয়েও যায় তারা। মাঠের দখলও ছিল তাদের হাতে। কিন্তু শেষ রক্ষা হয়নি ফুলহ্যামের। তুলনামূলকভাবে খারাপ খেললেও কপাল জোরে ৩৭ মিনিটে কোলের গোলে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। বিরতির ঠিক আগ মুহূর্তে (৪৫ ১ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেডরিক পিকুইন। ফুলহ্যামের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ওই কোলই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১৪০ ঘ.