২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা

বগুড়ায় একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 03:29 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। শুক্রবার বগুড়ায় বিভাগীয় কমিশনার কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। উদ্বোধনী দিনে সিরাজগঞ্জ জেলা দল ১-০ গোলে হারায় বগুড়া জেলা দলকে। ফজলুল হক খেলার একমাত্র গোলটি করেন। বগুড়ার আলতাফুন্নেছা মাঠে খেলাটি হয়। এই মাঠটিরও সংস্কার করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২১১৫ ঘ.