লালমনিরহাট, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লালমনিরহাটে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় গোবিন্দগঞ্জ সিটিসেল ক্লাব ৩-০ গোলে হারায় মহিষখোচা গ্র্যাজুয়েট এসোসিয়েশনকে।
জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা স্কুল এন্ড কলেজ মাঠে গোবিন্দগঞ্জের পক্ষে গোল করেন রুবেল, আতিক ও আমিনুর।
মহিষখোচা শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজিত টুর্নামেন্টে অংশ নিচ্ছে উত্তরাঞ্চলের ১৬টি দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/২০৪৮
bdnews24