ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্টার মিলানকে ট্রেবল জিতিয়ে ২০১০ সালের ফুটবল মৌসুমে বিশ্বের কোচদের মধ্যে নিজেকে এগিয়ে রাখছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। বলেন, "আমিই বিশ্বের সেরা কোচ।"
রিয়ালে যোগ দেয়ার আগে ইন্টারের কোচ ছিলেন মরিহো। ২০০৯-১০ মৌসুমে ইন্টারের হয়ে জিতেছেন সেরি 'আ', কোপা ইতালিয়া ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
অন্য দিকে কোচ ক্যাটাগরিতে ফিফার ব্যালন ডি'র পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন স্পেনকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতানো কোচ ভিসেন্তে দেল বস্ক। মরিন তা মানতে নারাজ। তার মতে এটা ভারী অন্যায়।
'লা গাজ্জেতা দেল্লো স্পোর্তো'কে মরিনহো বলেন, "আমার পছন্দ আমিই। ১১ মাসে ৫৭ ম্যাচ খেলে তিনটি শিরোপ জয় অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সবকিছু জয় করেছি। এর চেয়ে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব ছিল না। সেটা খেলোয়াড়দের ক্ষেত্রেও প্রযোজ্য।"
খেলোয়াড় ক্যাটাগরিতে ফিফা ব্যালন ডি'র পুরস্কারের জন্য তিনজনের চূড়ান্ত মনোনয়নে ওয়েসলি
bdnews24