ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের কোপা ডেল রে'র পঞ্চম পর্বের প্রথম দফার খেলায় বুধবার ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমার জোড়া হ্যাট্রিকের সুবাদে লেভান্তেকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
এদিকে জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। বুধবার তারা ৬-৩ গোলে হারায় স্টুটগার্ডকে।
রিয়ালের মাঠে খেলায় রোনালদো গোল তিনটি করেন ৪৫, ৭২ ও ৭৪ মিনিটে। এই তিনটি নিয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের হয়ে ২৪ খেলায় ২৫ গোল করলেন রোনালদো।
বেনজেমা গোল করেন খেলার ৬, ৩২ ও ৭০ মিনিটে। বাকি গোল দু'টি করেন মেসুত ওজিল ও পেদ্রো লিওন।
দুই দফার খেলার দ্বিতীয়টি হবে ৫ জানুয়ারি লেভান্তের মাঠে।
আরেকটি খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ গোলে জিতেছে এসপানিওলের বিপক্ষে। পেনাল্টি শটে গোলটি করেন সিয়ামাও সাবরোসার। খেলায় মারাত্মক ফাউল করায় উভয় দলের দুই খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দেন রেফারি।
অন্যান্য খেলায় কফি রোমারিকের জোড়া গোলের সুবাদে মালাগার বিপক্ষে ৫-৩ ব্যবধানে জিতেছে সেভিয়া। হোসে উল্লোয়ার হ্যাট্রিকে আলমেরিয়া ৪-৩ গোলে হারায় মালোর্কাকে। আর গেতাফের কাছে ২-১ গোলে হার মানে রিয়াল বেটিস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৪৮ ঘ.
bdnews24