ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুইজারল্যান্ডে প্রদর্শনী খেলায় মঙ্গলবার রজার ফেদেরার ৪-৬, ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়েছেন ছেলেদের বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় রাফায়েল নাদালকে।
দুই ম্যাচের প্রদর্শনী খেলার দ্বিতীয়টি হবে নাদালের শহর মাদ্রিদে।
খেলা থেকে প্রাপ্ত অর্থ ফেদেরারের দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে। এই প্রতিষ্ঠানটি আফ্রিকার পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার উন্নয়নে কাজ করছে।
খেলা শেষে ফেদেরার বলেন, "খেলাটি আমার কাছে স্মরণীয় হবে থাকবে।"
নাদাল বলেন, "এই খেলার কথা আমি কখনো ভুলবো না। প্রদর্শনী খেলায় খেলতে পেরে আমি খুবই খুশি।"
টেনিসের সেরা এই দুই তারকা এবারই প্রথম খেললেন সুইজারল্যান্ডে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৩১ ঘ.
bdnews24